• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

দেশ টিভি ডেস্ক
  ৩০ জুন ২০২৬, ১৯:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির করা একটি আপিল আবেদন ফেরত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় সাজা স্থগিতের আবেদন নিষ্পত্তি না করে ইসলামাবাদ হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে এই আপিল করা হয়েছিল।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, রেজিস্ট্রার অফিস আপিলের গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তুলে আবেদনটি ফেরত পাঠিয়েছে। তাদের মতে, ইসলামাবাদ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আইনি প্রতিকার চাওয়ার উপযুক্ত ফোরাম সুপ্রিম কোর্ট নয়, বরং ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট (এফসিসি)।

তবে ইমরান খান ও বুশরা বিবির আইনজীবী সালমান সাফদার এই অবস্থানের বিরোধিতা করেছেন। তার দাবি, পাকিস্তানের সংবিধানের ১৮৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে এই আপিল করা আইনগতভাবে গ্রহণযোগ্য।

আপিলে বলা হয়, ১৯৯৯ সালের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্সের ৩২এ ধারা অনুযায়ী হাইকোর্টের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে এফসিসিতে দ্বিতীয় আপিলের সুযোগ থাকলেও জামিন বা সাজা স্থগিতের আবেদনসংক্রান্ত আদেশের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই সুনির্দিষ্ট আইনগত প্রতিকারের অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টই এ বিষয়ে উপযুক্ত ফোরাম।

গত মে মাসের শুরুতে ইসলামাবাদ হাইকোর্ট সাজা স্থগিতের আবেদনটি নিষ্পত্তি করে। আদালত বলেছিল, মূল আপিলের শুনানির তারিখ নির্ধারিত হয়ে যাওয়ায় পৃথকভাবে সাজা স্থগিতের আবেদন বিবেচনার প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্টে করা আপিলে ইমরান খান বলেন, কারাগারে থাকার সময় তিনি চোখের সমস্যায় আক্রান্ত হন এবং চিকিৎসার জন্য তাকে কারাগারের বাইরে নেওয়া হয়েছিল। গুরুতর স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও তাকে বন্দি রাখা অন্যায্য এবং দীর্ঘদিনের নির্জন কারাবাস তাকে চরম মানসিক যন্ত্রণার মধ্যে ফেলেছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, সাজা স্থগিতের আবেদনটি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়েছে। একই সঙ্গে বলা হয়, প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ মূল্যায়ন না করেই আবেদনটি খারিজ করা হয়েছে, যদিও আদালতের মামলার মেরিট বিবেচনার ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের সুখবর দিলো সৌদি আরব

এছাড়া ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (নাব) বারবার সময় চেয়ে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করেছে বলেও অভিযোগ করা হয়েছে। আপিলে ইমরান খানের দাবি, তার গ্রেপ্তার ছিল বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

জে আই

  • সুপ্রিম কোর্ট
এ সম্পর্কিত আরও খবর
‘সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দুঃখজনক’
‘সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দুঃখজনক’
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা : শিশির মনির
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা : শিশির মনির
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তা-কর্মচারীরা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তা-কর্মচারীরা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।